শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেলন স্থগিত হওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর জেলা জাতীয় পার্টি’র কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ শামসুদৌহা যুব রাজের সভাপতিত্বে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মো. মজিবর রহমান, সদস্য মাহফুজুর রহমান খোকা, শহর জাতীয় পার্টির সভাপতি আহসান খান আছু, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক কৌশিক আহমেদ রাজু প্রমুখ। এসময় দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার জেলা জাতীয় পার্টি’র দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিলো। কিন্তু অনিবার্য কারণ বসত সেই সম্মেলন স্থগিত করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular