নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মাটি বহনকারী ড্রাম ট্রাক গাড়ির চাপায় মিনহাজ মিয়া (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। নিহত মিনহাজ উপজেলার উফুলকি গ্রামের মৃত আমির আলীর ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মোটরসাইকেল যোগে নিহত মিনহাজ ধুল্যা থেকে বড়াটি যাওযার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটির ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার এস.আই ফয়সাল জানান, এ ঘটানায় নিহতের পরিবারের সাথে ঘাতক ট্রাক সংশ্লিষ্টদের আপোষ-মিমাংসা হওয়ায় কোন মামলা দায়ের হয়নি। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
