টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের ধনবাড়ী আম বাগান মোড় নামক স্থানে দাড়িয়ে থাকা অটো ভ্যানকে পিছন থেকে আসা একটি মাটিবাহী ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৫-১৮১১) ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোভ্যান চালক নিহত হয়। আজ বুধবার(৩১ জানুয়ারী) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি ধনবাড়ী উপজেলার পীরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আলামিন(২২) জানা যায়, অটোভ্যান চালক আলামিন যাত্রীর অপেক্ষায় দাড়িয়ে ছিল। এসময় নান্দিনা থেকে ধনবাড়ীগামী মাটিবাহী ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। এ ব্যাপারে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর