Homeটাঙ্গাইল জেলাগোপালপুরটাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পলশিয়া গ্রামের সেলিম হোসেন (৪৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ রোববার বিকাল ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম হোসেন পলশিয়া গ্রামের জব্বার খলিফার ছেলে। সে শফিপুর আনসার একাডেমিতে আনসার সদস্য পদে কর্মরত ছিলেন।নিহত সেলিম গোপালপুর থেকে মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল যাচ্ছিলেন।

ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা পৌঁছলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হন। ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা জব্দ করলেও চালক পালিয়ে যায়

RELATED ARTICLES

Most Popular