টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন আউলটিয়া গ্রামের প্রদীপ রাজবংশীর ছেলে দুর্জয় রাজবংশী (২৭), নাগরপুর উপজেলার পাইনশা গ্রামের পানু বাদ্যকারের ছেলে সুমন দাস (৩২), ময়মনসিংহ জেলার নরকোনা গ্রামের মৃত বিল্লাল হোসেনর ছেলে মোহাম্মদ আলী (৫৫) ও গাইবান্ধা জেলার উত্তর ধর্মপুর গ্রামের আনছার আলী প্রধানের ছেলে হাসানুর প্রধান (২৭)।
ওসি মোশারফ হোসেন জানান, বুধবার গভীর রাতে বেলটিয়াবাড়ী মোড় এলাকায় ৭-৮ সদস্যের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
