সোমবার, আগস্ট ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে তানভীর হত্যায় দুই বন্ধু রিমান্ডে

টাঙ্গাইলে তানভীর হত্যায় দুই বন্ধু রিমান্ডে

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে টেক্সটাইলের ছাত্র তানভীর মাহতাব ওরফে ইশরাককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার তার দুই বন্ধুর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুপম কুমার দাস এ রিমান্ড মঞ্জুর করেন।

এই দুই বন্ধুর নাম সিহাব ও সাব্বির। তাঁদের বাড়ি শহরের আশেকপুর এলাকায়।

তানভীর মাহতাব ছিলেন টাঙ্গাইল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির টেক্সটাইল বিভাগের ১ম বর্ষের ছাত্র। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। গত বুধবার বিকেল চারটার দিকে তাঁর লাশ ফেলে রেখে যাওয়া হয়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular