নিজস্ব প্রতিনিধি: ২১শে আগস্ট গ্রেনেড হামলায় মামলার রায়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯জনকে যাবজ্জীবন ও অন্যান্য ১১জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদানের প্রতিবাদে টাঙ্গাইলে ছাত্রদলের একাংশের উদ্যেগে বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নেতা কর্মিরা এসে সমবেত হয় পরে ঝটিকা মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ঝটিকা মিছিলটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক কে, এম তৌহিদুল ইসলাম বাবু, সহ-সমাজ কল্যাণ সম্পাদক এম এ বাতেন, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, পরিবেশ বিষয়ক সম্পাদক নূরুজ্জামান টুটুল, আপ্যায়ন সম্পাদক আলী মোল্লা, সদস্য রাশেদ সিদ্দিকী, আব্দুল্লাহ আল হাসান তুসার, বেলয়েত হোসেন, রেজাউল হাসান আরিফ, আল আমিন সরদার, রিফার হোসেন, আব্দুল আউয়াল, বাপ্পি প্রমুখ।
