টাঙ্গাইলে নগদ টাকাসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে নগদ টাকাসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাত ৮টার দিকে পৌর শহরের এনায়েতপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৩৮), মো. মোস্তফা মিয়ার ছেলে মো. আজাদ (৩০), মো. বিল্লাল আলীর ছেলে মো. সুজন মাহমুদ (৩০), মৃত ফটিক আলীর ছেলে মো. জালাল উদ্দিন (৩৬), মো. নয়া মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া (৩৫), মৃত পাঞ্জম মাহমুদ এর ছেলে মো. আনিছুর রহমান (৩৫), মৃত ফজলের ছেলে মো. ফুল চাঁন মিয়া (২৫) ও মৃত আজাহার বেপারীর ছেলে মো. হাসমত আলী (২৮)।

সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে নগদ সতের হাজার পাঁচশ আশি টাকা ও এক ব্যান্ডেল তাস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাবের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানসহ র‍্যাব সদস্যরা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর