বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানাগরপুরটাঙ্গাইলে নছিমনের চাপায় দুই পথচারী নিহত

টাঙ্গাইলে নছিমনের চাপায় দুই পথচারী নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে নসিমন (ভটভটি) চাপায় পথচারি দুই নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সাটুরিয়া ইউনিয়নের দক্ষিনঘাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে,উপজেলার পাকুটিয়া ইউনিয়নের উজালা বেগম (৫০) ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শেফালী বেগম (৪০)। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাদ জানান, সকালে সাটুরিয়া থেকে একটি পিকনিকের বাস ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনকে সাইট দেয়। পরে নসিমনটি রাস্তার পাশে দাড়িয়ে থাকা পথচারিদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই নারী নিহত ও একজন আহন হন। আহত নারী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ঘটনায় নসিমন আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular