Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে নার্সসহ আরও ৯ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে নার্সসহ আরও ৯ জন করোনায় আক্রান্ত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নার্সসহ নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে দেলদুয়ারে চারজন, কালিহাতিতে একজন, ধনবাড়ীতে একজন, মধুপুরে একজন, সখিপুরে একজন ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের একজন নার্স রয়েছেন।

এ নিয়ে টাঙ্গাইল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল ১৪ ও ১৫ মে দুইদিনের পাঠানো নমুনার ফলাফল প্রাপ্তিতে নয় জনের পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪। বাকি রিপোর্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবো।

টাঙ্গাইল থেকে এ পর্যন্ত ৩৫১০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও হোমকোয়ারেন্টিনে রয়েছে ২১৪৮ জন।

RELATED ARTICLES

Most Popular