Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে নিখোঁজের ৫দিন পর আইনজীবির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের ৫দিন পর আইনজীবির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির নিখোঁজ সিনিয়র আইনজীবি ও মুক্তিযোদ্ধা এবং কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা মিয়া মো. হাসান আলী রেজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

দীর্ঘ ৫দিন নিখোঁজের পর আজ শনিবার (১৩জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার পৌরসভার প‌শ্চিম আকুর টাকুর পাড়া এলাকার লৌহজং নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার প‌শ্চিম আকুর টাকুর পাড়া এলাকার লৌহজং নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ নিখোঁজ মিয়া মো.হাসান আলী রেজা বলে শনাক্ত করেন।  পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার (ওসি) সাইদুর রহমান জানান,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য: গত সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হোন সিনিয়র আইনজীবি ও মুক্তিযোদ্ধা মিয়া মো. হাসান আলী রেজা। এব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular