নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে দাখিল পরীক্ষায় নকল ও অসাদুপায় অবলম্বনে পরীক্ষা দেওয়ার অপরাধে ৬ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভূঞাপুর ফাযিল মাদরাসা কেন্দ্রে দাখিল ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় এই নকল করায় তাদের বহিস্কার করা হয়।
এরা হলেন- অর্জুনা দাখিল মাদরাসার ৩ জন, পলশিয়া দাখিল মাদরাসার ২ জন ও আগতেরিল্ল্যা দাখিল মাদরাসার ১ জন শিক্ষার্থী।
ভূঞাপুর ফাযিল মাদরাসার কেন্দ্র সচিব আব্দুছ সোবহান জানান, চলমান দাখিলের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় নকল করার সময় ওই ৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, ওই ৬ জন শিক্ষার্থী নকল ও অসাদুপায়ে পরীক্ষা দেয়ায় বহিস্কার করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।