শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পিকআপ-ট্রলির সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে পিকআপ-ট্রলির সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ধানবাড়ীতে পিকআপ-ট্রলি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে চারজন। নিহতরা গোপালপুর উপজেলার নবগ্রাম উত্তরপাড়া মৃত শফিকুল ইসলামের ছেলে আল আমিন (৩২) ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হরখিলা গ্রামের সিরাজ আলী সিরুর ছেলে খোকন। তারা সম্পর্কে ভায়রাভাই।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাইঘাট সমতকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। ধনবাড়ী থানার উপ- পরিদর্শক গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular