নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে নতুন করে এক পুলিশের এএসআইসহ ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত হলো ৪৭৬ জন। নতুন আক্রান্তরা হলো মির্জাপুরে ২০ জন, ভূঞাপুরে ৪ জন, দেলদুয়ারে ২ জন, সখীপুরে পুলিশের একজন এএসআই, গোপালপুর উপজেলায় ২ জন ও টাঙ্গাইল সদরে ১ জন রয়েছে।
জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬২ জন। মারা গেছে মোট ১১ জন। নমুনা সংগ্রহের রিপোর্ট পেন্ডিং রয়েছে ৯১৮টি। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২৮১ জন।
বৃহস্পতিবার ( ২৫ জুন ) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ২১ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।