টাঙ্গাইলে পৃথক ঘটনায় তরুণীসহ দুইজনের মরদেহ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্কঃটাঙ্গাইলের নাগরপুরে পৃথক ঘটনায় নিহত এক তরুণীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহরা হচ্ছে- উপজেলার ধুপটিয়া গ্রামের আদর আলীর মেয়ে আতিয়া আক্তার (২২) ও বাবনাপাড়া গ্রামের মৃত দিনেশ কর্মকারের ছেলে স্বপন কর্মকার (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোখাদ্য (খড়) আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আতিয়া আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার ভোরে নিজ বাড়িতে গোখাদ্য (খড়) আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান আতিয়া আক্তার। ভোরে নদীতে মাছ ধরতে যাওয়া এক সৌখিন মৎস্য শিকারি খড়ের গাদার সামনে তাকে পরে থাকতে দেখে সবাইকে খবর দেন। খবর পেয়ে তার পরিবার ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান আনিস।

অপরদিকে সকালে একই উপজেলার বাবনাপাড়া গ্রামের নিজ দোকান থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় স্বর্ণ কারিগর স্বপন কর্মকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান আনিস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর