শুক্রবার, জুন ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে পোলট্রি ও ডেইরিতে এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রোধে সচেতনতামূলক সভা

টাঙ্গাইলে পোলট্রি ও ডেইরিতে এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রোধে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে পোলট্রি ও ডেইরিতে এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে খাতের অর্ধশতাধিক স্টেক হোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর কারণ, কুফল ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: বাহাউদ্দিন সারোয়ার রিজভীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন- জেলা ভেটেরিনারি অফিসার ডা: রৌশনী আক্তার প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular