বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলে প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছে পুলিশ

টাঙ্গাইলে প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছে পুলিশ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে অনেক প্রবাসী দেশে ফিরেছেন। তাদের বেশিরভাগই সরকার ঘোষিত ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে বাইরে ঘোরা-ফেরা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে হোম কোয়ারেন্টাইনে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে বাধ্য করতে এবার মাঠে নেমেছে পুলিশ। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে একদল বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সতর্ক করছেন এবং হোম কোয়ারেন্টাইনে অবস্থান করতে বাধ্য করছেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম বলেন, চলতি মাসে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এলাকায় ফিরছেন। আমরা থানা থেকে বিভিন্ন তথ্যের মাধ্যমে দ্রুত ফোর্স পাঠিয়ে দিচ্ছি এবং নিজেও যাচ্ছি। তাদের অনেককেই হোম কোয়ারেন্টাইন বিধি মানতে বাধ্য করা হচ্ছে।

তাদের এই বিধি মেনে চলার উপকারিতা নিজে মাইক দিয়ে বলে বুঝিয়ে দিচ্ছি। আমরা নিয়মিত লিফলেট বিতরণ করছি। থানায় উন্মুক্ত হাত ধোয়ার বেসিনের ব্যবস্থা করেছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular