নিজস্ব প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুহাসড়কের রসুলপুর থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে জয়পুর হাটের ইছুয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে মো. আনিছুল (৩৭), আব্দুর রহমানের ছেলে মো. রতন (৩৩), মৃত খাতের আলী মন্ডলের ছেলে মো. আলেক চাঁন (৩৮)।
বুধবার দুপুরে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওমর ফারুক, এসআই রিপন চন্দ্র দাস ও এএসআই দিদারুল ইসলাম নেতৃত্বে তাদের ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের রসুলপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
পরে তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় রমজান আলী নামের এক আসামী পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের বিষয়ে প্রচলিত আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
