শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলে ফেসবুক পোস্টে পরিবারে ফিরল শিশুটি

টাঙ্গাইলে ফেসবুক পোস্টে পরিবারে ফিরল শিশুটি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে পথ হারিয়ে যাওয়া মো. নাসির (৯) নামে একটি শিশুকে উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে শিশুটির অভিভাবকের সন্ধান পেয়েছে ভূঞাপুর থানা পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা বাসস্ট্যান্ড চত্বর থেকে রাজ্জাক ওরফে খোকন নামে এক ট্রাকচালক শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ শিশুটিকে পরিচয় জানতে চাইলে সে তার নাম-ঠিকানা বলে।

শিশুটি টাঙ্গাইল সদর উপজেলার বেড়াডোমা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

আরেও পড়ুন:- রাবিতে টাঙ্গাইল জেলা সমিতির মিলনমেলা

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, গত শনিবার রাতে রাজ্জাক নামে এক ট্রাকচালক শিশুটিকে থানায় নিয়ে আসেন। শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয় জানা যায়। রবিবার সকালে অভিভাবকের সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট করলে দুপুরের দিকে শিশুটির পরিবার থেকে ফোন আসে। পরে বিকালে শিশুটির বাবা-মা থানায় গিয়ে সন্তানকে কোলে তুলে নেয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular