সোমবার, মে ৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আজ সোমবার সকালে সদর উপজেলার রসুলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

নিহত দুজন হলেন ট্রাকের চালক বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের মিজানুর রহমান শেখ (২৮) ও বাসের সুপারভাইজার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শাহ আলম হোসেন সেলিম (৪০)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস সকাল সাতটার দিকে রসুলপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের সুপারভাইজার নিহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাস ও ট্রাক জব্দ করে এলেঙ্গা ফাঁড়িতে নেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular