শনিবার, মে ২, ২০২৬
Homeছবিতে টাঙ্গাইলটাঙ্গাইলে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলে সদর উপজেলায় বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সদর উপজেলার নগর জলফৈ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক রংপুরের বদরগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের আলতাব আলীর ছেলে আরাফাত মিয়া (৩২)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল।

অপর দিকে ঢাকা থেকে আসা ছোট কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমরে মুচরে এবং কাভার্ডভ্যানটি রাস্তায় উল্টে যায়। চালকের ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাসচালক জাহাঙ্গীর হোসেন আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular