টাঙ্গাইলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪জন। নিহত ব্যক্তি, বাসাইল উপজেলার স্থলবললা গ্রামের দুলাল সরকারের এর ছেলে নীলকমল সরকার (৩০)। আজ সন্ধা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বিকেলে মির্জাপুর হসপিটাল থেকে নীলকমলের স্ত্রী ও ৬ দিন বয়সের শিশু নিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গ্রামীন ট্রাভেলস নামক একটি বাস সিএনসিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে ওই সিএনজিতে থাকা নীলকমল সরকার ঘটনাস্থলে নিহত হয়। সিএনজিতে থাকা অপর ৪জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিংসার জন্য ঢাকা স্থানান্তর করা হয়। এ ঘটনায় বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর