বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে বিএনপি ও ছাত্রদলের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

টাঙ্গাইলে বিএনপি ও ছাত্রদলের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার জামুর্কী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চকুরিয়া গ্রামের বাচ্চু তালুকদারের ছেলে মামুন তালুকদার (২৮), ভাওড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, তরফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাদের সিকদার, মির্জাপুর পৌরসভার বটতলা এলাকার বাসিন্দা ছাত্রদল কর্মী মো. ইবাদুল ইসলাম (৩০), মো. জাহিদুল ইসলাম (৩০), উপজেলার গোড়াই উনিয়নের বাইমাইল গ্রামের বিএনপি কর্মী ছবুর মিয়া (৫০)।

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা গত ২৭ অক্টোবর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় নাশকতার চেষ্টায় অভিযুক্ত ছিলেন। এ ঘটনায় ওই দিন থানায় মামলা (নম্বর ২৭) হলেও তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে মির্জাপুর বাইপাস, পাকুল্যা বাইপাস এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ এবং আসন্ন নির্বাচনে প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী তাঁদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular