বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু 

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রশিদ মঙ্গলবার বিকেলে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেওলাবাড়ি ঝুনকাইন উত্তরপাড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। নিহত আব্দুর রশিদ ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রশিদ মঙ্গলবার বিকেলে গরুর ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার বিকেলে ঝুনকাইন উত্তরপাড়ার একটি পুকুর পাড়ে তার মরদেহ পাওয়া যায়। সামনেই পল্লী বিদ্যুতের তার থাকায় তাদের ধারণা বিদ্যুতের তারে জরিয়ে মৃত্যু হয়েছে আব্দুর রশিদ ।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বলেন, নিহতের লাশটি বিকেলে উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular