নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রথম পুষ্পঅর্পন করবেন। এর পর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগ, প্রেসক্লাবসহ অন্যান্য সরকারি ও বেসরকারি দপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পঅর্পন করা হয়। পরে জেলা পুলিশ এবং জেলা প্রশাসের পক্ষে থেকে বঙ্গবন্ধুকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গালই জেলা শাখার উদ্যোগে সেচ্ছায় রক্তদান কর্মসুচি পালন করা হয়েছে। সকালে শহরের পৌর উদ্যোনে এ কর্মসুচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক এবং সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার লোক বিনামূল্যে রক্ত দান করেন।
এ উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন শহর, পরিচ্ছন্ন গ্রাম কর্মসুচি পালন করা হয়েছে।
এছাড়া দুপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনজাত, হাসপাতাল, জেল খানা ও সরকারি শিশু পরিবার বালক বালিকায় উন্নত মানের খাবার বিতরণ করা হবে। রাত ৮ টা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আতশবাজি করা হবে।
এছাড়াও এ উপলক্ষে জেলা প্রশাসনসহ সরকারি বেসরকারি দপ্তরের আলোকসজ্জা করা হয়েছে।
