নিজস্ব প্রতিনিধি: আর ক’দিন পরেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিভিন্ন আসনে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের বেশ কয়েকটি আসনে উভয় দলের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ করেছেন দুই দলই।
এরমধ্যে গতকাল (২০ ডিসেম্বর) মধ্যরাতে টাঙ্গাইল-৫ (সদর) আসনের পাইকমুড়িল এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এছাড়া টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বেহুলা-লক্ষ্মিণদর এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অন্যদিকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের গোরিলাবাড়িতে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে টাঙ্গাইল-২ আসনের ভূঞাপুরে বিরামদী এলাকায় বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর স্ত্রী সায়মা পারভীন সিম্মি। বড় দুই দলের অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়েই নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।