শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বিয়ার ও মদসহ মাদক কারবারি আটক

টাঙ্গাইলে বিয়ার ও মদসহ মাদক কারবারি আটক

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলে ৪ ক্যান বিয়ার ও এক বোতল দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার (২০ ডিসেম্বর) সকালে পৌর শহরের ভিক্টোরিয়া রোডের এলজি বাটারফ্লাই শোরুমের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি পৌর শহরের কলেজ পাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে শাহারিয়ার সীমান্ত (২৩)। এসময় ৪ ক্যান বিয়ার, এক বোতল দেশীয় মদ, একটি মোবাইল, ২টি সিম কার্ড ও নগদ ৮ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য বিয়ার এবং দেশীয় মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবিদের নিকট বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular