Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা; নতুন আক্রান্ত ৪৫ জন

টাঙ্গাইলে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা; নতুন আক্রান্ত ৪৫ জন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে করোনা ভাইরাসে নতুন করে আরো ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩০২ জনে। এদের মধ্যে সদর উপজেলায় ৩২ জন, কালিহাতীতে ৬ জন ভুঞাপুরে ৪ জন, মধুপুরে ২ জন এবং গোপালপুর উপজেলায় একজন রয়েছেন।

শনিবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় প্রেরিত গতকাল শুক্রবারের ১৪৬টি নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ৪৫ জন করোনায় আক্রান্ত হয়। করোনায় জেলায় মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ১৫৯০ জন, আর চিকিসাধীন রয়েছেন ৬৭৬ জন।

সূত্র আরো জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। আর সব চেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছে বাসাইল উপজেলায়। জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে ১০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে আজ পর্যন্ত ৬২৩ জন করোনায় আক্রান্ত হয়। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

নতুনদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের এক নারী চিকিৎসক এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশের জেলা শাখার ৫ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন।

RELATED ARTICLES

Most Popular