রবিবার, মে ৩১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ব্যবসায়ীর ঘরে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল!

টাঙ্গাইলে ব্যবসায়ীর ঘরে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল!

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের করটিয়া থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় শরৎ চন্দ্র সূত্রধর নামের এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টাঙ্গাইল র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।

মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে শরৎ চন্দ্র সূত্রধর নামের এক চাল ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে সরকারি চাল মজুত করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘরের মধ্যে কালোবাজারি ও মজুত সরকারি ৬৬৩ বস্তা চাল, নগদ ১৭ হাজার টাকা, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ড জব্দ করা হয়। ওই চাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তিনি জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশ সরকার কর্তৃক নামমাত্র ১০ টাকা মূল্যে দরিদ্রদের জন্য সরবরাহ করা চাল বেশি মুনাফার আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করে রেখেছে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫(২) ধারায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular