শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ভাসানী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি গঠন

টাঙ্গাইলে ভাসানী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি গঠন

রেজাউল করিম খান রাজু, টাঙ্গাইলে ভাসানী স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। মওলানা ভাসানীর স্মৃতিকে ধারণ, বাস্তবায়ন ও জাগ্রত করার লক্ষ্যে আজ সোমবার (২০ আগস্ট) দুপুরে সংসদের অস্থায়ী কার্যালয়ে ভাসানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সৈয়দ আবদুর রহমান সভাপতি ও কবি মো.এনায়েত করিম কে সাধারণ সম্পাদক করে সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট ভাসানী স্মৃতি সংসদের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলো- ডা.খন্দকার ওয়াদিওর রহমান বাবলু,অধ্যাপক এস.এম শাহজাহান সিরাজ তালুকদার সিনিয়র সহ-সভাপতি, কালিহাতী প্রেসক্লাব ও ভাসানী স্মৃতি সংসদ কালিহাতী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. শাহ আলম,শফিকুল ইসলাম কানন সহ-সভাপতি,ভাসানী স্মৃতি সংসদ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রেজাউল করিম খান রাজুকে যুগ্ন সম্পাদক,মো.ইদ্রিছ আলী বি.ডি.আর সহ-সম্পাদক, এম.এ আব্দুল আলীম সাংগঠনিক সম্পাদক, মো.রফিকুল হাসান শিক্ষা বিষয়ক সম্পাদক ,সাহিদা খান বর্ষা সাহিত্য সম্পাদক,ডা.মো.রেজাউল আলম কোষাধ্যক্ষ, ডা.ইসমাইল হোসেন সমাজ কল্যাণ সম্পাদক,জহির রায়হান শাহীন দপ্তর সম্পাদক, প্রভাষক দীপক চন্দ্র সরকার তথ্য ও প্রযুক্তি সম্পাদক,শামছুন নাহার ছন্দা মহিলা বিষয়ক সম্পাদক, ডা.জহিরুল ইসলাম মিরাজকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে আগামী তিন বছরের মেয়াদে এ কমিটি করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular