নিউজ ডেস্ক: নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। আজ বৃহস্পতিবার ১৭ নভেম্বর সকাল সাড়ে ৭টায় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
এরপর ভাসানী পরিবারের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। পরে একে একে বিশ^বিদ্যালয়ের মওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, অফিসার্স এসোসিয়েশন, ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, ভাসানী পরিষদ ও বিশ^বিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া ভোর থেকে তবারক বিতরণ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। সকল কর্মসূচিতে বিশ^বিদ্যালয়ের অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ, স্বাধীন বাংলাদেশের একজন স্বপ্নদ্রষ্টা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন, যে দলটি পরবর্তী সময়ে নাম বদল করে হয়েছে আওয়ামী লীগ। তিনি ন্যাশনাল আওয়াামী পার্টি (ন্যাপ) নামে একটি বামপন্থী রাজনৈতিক দলও গঠন করেছিলেন। সাধারণ মানুষের এই নেতা ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তৎকালীন ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৬ বছর বয়সে মারা যান। তাকে টাঙ্গাইলের সেেন্তাষে সমাধিস্থ করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।