মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মগড়া ইউনয়নে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলে মগড়া ইউনয়নে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলা মগড়া ইউনিয়নে মালঞ্চ দক্ষিন পাড়ায় প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ইউনিয়নের মালঞ্চ দক্ষিন পাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গনে মালঞ্চ যুবসংঘ ক্লাবের আয়োজনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ধলেশ্বরী একাদশকে ৫উইকেটে হারিয়ে বিজয়ী হন যমুনা একাদশ। খেলা শেষে বিশিষ্ট সমাজ সেবক মো. সেকান্দার আলী মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম সুমন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মো. শামছুল আলম সরকার, মো. শফিকুল ইসলাম বুলবুল, মো. মাহমুদুর রহমান মাঈন, ৮নং মগড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. মজনু মিয়া, ৯নং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আনোয়ারসহ মালঞ্চ যুবসংঘ ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলা পরিচালনায় ছিলেন মো. রেজওয়ান রাফি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular