শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: উৎসাহ-উদ্দীপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ মার্চ) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সেনানীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ইত্যাদি।

এদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক শরীফা হক পুষ্পস্তবক অর্পন করেন। পরে জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এরপর টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। কুচকাওয়াজে সালাম গ্রহন করেন- জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তারপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular