ঘাটাইল প্রতিনিধিঃ আশপাশের গ্রামগুলোতে মাইকিং করে মাছ বিক্রি করছেন এক পুকুর মালিক। অত্যন্ত সস্তায় এই মাছ কিনতে চাইলে ক্রেতাকে অবশ্যই সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে আসতে হবে। টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার তেতুলিয়াচালা গ্রামের মালয়েশিয়া প্রবাসী রমজান আলী তার পুকুরের মাছ এভাবে বিক্রি করছেন।
রমজান আলী জানান, তার বিশাল পুকুরে গত দুইদিন ধরে শতশত মাছ পানির উপরে ভেসে ওঠছে। কিছু কিছু মাছ মরে যাচ্ছে। উপায়ান্তর না দেখে স্থানীয় ধলাপাড়া ও শহরগোপিনপুর বাজারে মাইকিং করেছি। বিভিন্ন আকারের মাছ ৬০-৪০ টাকার মধ্যে বিক্রি করে দিচ্ছি। ঘোষণার পরপরই বিভিন্ন গ্রাম থেকে লোকজন এসে মাছ কিনে নিয়ে যাচ্ছেন।
লিটন কাজী নামে ধলাপাড়ার একজন ক্রেতা জানান, দুপুর দুইটার মধ্যে বড় মাছগুলো বিক্রি হয়ে গেছে। তিনি বেশকিছু ছোট মাছ ৪০টাকা কেজিতে কিনেছেন।
পুকুরের মাছ হঠাৎ কেনো মরে যাচ্ছে জানতে চাইলে রমজান আলী উপজেলা মৎস অফিসের বরাত দিয়ে বলেন, পানিতে হঠাৎ করে অ্যামোনিয়ামের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অক্সিজেন দ্রবীভ’ত হতে পারছে না।
