বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল হাসান (২৭) ওই এলাকার আব্দুস সালামের ছেলে। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞিপ্তে এ তথ্য জানান।

কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের কাছে ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুব্ধু করে আসছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular