শনিবার, মে ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মানি লন্ডারিং এর টাকা সহ গ্রেফতার ৩

টাঙ্গাইলে মানি লন্ডারিং এর টাকা সহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে মানি লন্ডারিং বা অর্থ পাচার পরিচালনা করার অপরাধে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশ থেকে দেশে পাঠানো টাকা সহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানী।

গ্রেফতারকৃতরা হলো, মির্জাপুর উপজেলার পাড়দিঘী গ্রামের মো. কাদের মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২০) ও মো. ওয়াহেদ খানের ছেলে মো. শাকিল খান (১৯) এবং টাঙ্গাইল সদর উপজেলার ধয়াট গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো. জুয়েল রানা (৩৫)। সোমবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মো. শফিকুর রহমান জানান, বাসাইল উপজেলার বাসুলিয়ায় চেক পোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেলে দুইজন আরোহী দ্রুতগতিতে যাচ্ছিল। এসময় তাদের থামার জন্য সংকেত দিলে তারা তা অমান্য করে চলে যায়। পরে তাদের পিছু ধাওয়া করে ধরা হয়। এসময় তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে চার লক্ষ ৪৪ হাজার পাঁচশ’ টাকা পাওয়া যায়।

তাদের কাছে এই টাকা সম্পর্কে জানতে চাইলে তারা জানায়, এই টাকা বিদেশ থেকে পাঠিয়েছে। আমরা সেটা পৌঁছিয়ে দিতে যাচ্ছি। তারা আরো জানায়, আমরা মহাজনের নিকট থেকে এই টাকা নিয়ে সেটা তালিকা অনুসারে প্রত্যেক গ্রাহকের কাছে পৌঁছে দেয়া আমাদের কাজ। সেসময় তারা একটি তালিকা দেখায়। এরপর তাদের দিয়ে তাদের মহাজনের সাথে যোগযোগ করিয়ে মহাজনকে আসতে বলা হলে তিনি তার প্রধান সহযোগী মো. জুয়েল রানাকে পাঠিয়ে দেয়। পরে জুয়েলকেও গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশ থেকে দেশে পাঠানো চার লক্ষ ৪৪ হাজার পাঁচশ’ টাকা, ০৪টি মোবাইল ফোন, ০১টি ট্যাব, ০১টি মোটর সাইকেল, ০৫টি সিম কার্ড, ০১টি টাকা বিতরণ তালিকা, ০১টি ব্যাগ উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে বাসাইল থানায় মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular