মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মাস্ক না পরায় ১৪ জনকে জরিমানা করলো ভ্রাম্যমান আদালত

টাঙ্গাইলে মাস্ক না পরায় ১৪ জনকে জরিমানা করলো ভ্রাম্যমান আদালত

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং স্বাস্থ্য বিধি মেনে না চলায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার বিকেলে করোনা সংক্রমণ রোধে টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন রানু।

তিনি বলেন, গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে। ফলে করোনা সংক্রমণ আরো বৃদ্ধি পাচ্ছে। তাই জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক না পড়ে বাড়ি থেকে বের হওয়ায় ১৪ জনকে ৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জনগণকে সচেতন করতে মাস্ক বিতরণ করা হয়েছে। এরপরও যদি কেউ স্বাস্থ্য বিধি মেনে না চলে তাহলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular