মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরটাঙ্গাইলে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটেয়ে আহত

টাঙ্গাইলে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটেয়ে আহত

এম সাইফুলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে স্কুল ছাত্রী মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হাতে প্রহৃত হলেন বাবা নাসির উদ্দিন (৪৮)।

সোমবার বিকেলে উপজেলার কীত্তন খোলা উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাসির উদ্দিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার কে.জি.কে উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুল ছুটির পর প্রায়ই বাড়ি ফেরার পথে ওই এলাকার বখাটে মোস্তফাসহ তার সঙ্গীরা উত্ত্যক্ত করতো। ওই স্কুল ছাত্রী এ ঘটনা পরিবারের লোকজনকে জানালে বাবা নাছির উদ্দিন ওই বখাটেকে শাসাতে গেলে লাঠি দিয়ে পিটিয়ে তাকে করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক মিয়া বলেন, ঘটনাটি খুই দুঃখ জনক। এ বিষয়ে স্কুল পরিচালনা পর্ষদের মিটিং করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular