নিজস্ব প্রতিনিধি : দৈনিক মজলুমের কণ্ঠের কাজ শেষে বুধবার রাত সাড়ে ১১ টায় মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সাংবাদিক সুমন কুমার রায়। তিনি দৈনিক মজলুমের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক, জাতীয় দৈনিক সময়ের আলো ও বাংলা নিউজ ২৪ ডট কমের জেলা প্রতিনিধি। তিনি টাঙ্গাইল শহরের কাগমারা মির্জামাঠ এলাকার বাসিন্দা।

সাংবাদিক সুমন কুমার রায় জানান, পৌর শহরের ৩ নং ওয়ার্ড পশ্চিম আকুর টাকুর পাড়া মেইন রোডস্থ কাশেম মাল্টি প্রজেক্টের সামনে পৌছালে ইন্টারনেট সংযোগের তারের সাথে তার গলায় ফাঁস লেগে তার ছিড়ে যায়। তাৎক্ষনিক মোটর সাইকেল ব্রেক করলে কাশেম মাল্টি প্রজেক্টের ভিতর থেকে কয়েকজন লোক বেরিয়ে আসেন।

তারা সুমন কুমার রায়ের কাছে তার কিভাবে ছিড়লো সেটা জানতে চায়। পরে ওই এলাকার সাংবাদিক শহীদুল ইসলাম ফোন পেয়ে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ইন্টারনেট সংযোগের তার শহরের বিভিন্ন অলিগেিত যত্রতত্র পড়ে আছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সাংবাদিক সুমন কুমার রায় বলেন, আমার মোটর সাইকেল ছিনতাই করার জন্য ইন্টারনেটের তারটি দুর্বৃত্তরা খুব নিচে করে বেধে ছিলো। ইন্টারনেট সংযোগের তারের সাথে বাড়ি লেগে আমি যদি পড়ে যেতাম তাহলে তারা আমার মোটর সাইকেল নিয়ে চলে যেতো। রাতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশের টহলের দাবি জানাচ্ছি।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর