বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে যমুনার পানিতে তলিয়েছে সাড়ে ৬ হাজার হেক্টর জমির ফসল

টাঙ্গাইলে যমুনার পানিতে তলিয়েছে সাড়ে ৬ হাজার হেক্টর জমির ফসল

  • নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ও টানা বর্ষণে টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী, ঝিনাইসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার টাঙ্গাইল সদর উপজেলা, বাসাইল, নাগরপুর, কালিহাতী, ভুঞাপুর, গোপালপুর উপজেলার সাড়ে ৬ হাজার হেক্টর জমির আউশ, পাট, তিল, বীজতলা আমন পানিতে তলিয়ে গেছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসাধরণ অধিপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার বলেন, বন্যার পানি এক সপ্তাহের মধ্যে নেমে গেলে ফসলের কিছুটা ক্ষতি হবে। তবে সপ্তাহের বেশি স্থায়ী হলে পুরোটাই ক্ষতি হবে। পানি নেমে যাওয়ার পর ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কয়েকটি এলাকায় নদী ভাঙনও দেখা দিয়েছে। নদী ভাঙন রোধে যেসব জায়গায় কাজ করা সম্ভব সেসব এলাকায় কাজ করা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular