বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ৯ জুয়ারি গ্রেফতার

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ৯ জুয়ারি গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে ৯ জুয়ারি গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২, সিপিসির-৩ এর সদস্যরা।

শনিবার দুপুরে উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (৬ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, কালিহাতীর সহদেবপুর গ্রামের মো. আবু সাইদের ছেলে মো. আতিকুর রহমান (৩২), মধুপুর উপজেলার গাংগাড় গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. হেলাল উদ্দিন (৪০), কালিহাতীর মশাজাংগ গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. জুয়েল রানা (৩৫), বানিয়াবাড়ী গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে মো. খালেক মিয়া (৪০), মো. আরশী আলীর ছেলে মো. আয়নাল হক (৩৬), এলেঙ্গা এলাকার মো. সাহেদ আলীর ছেলে মো. ছানোয়ার হোসেন (৪০), সদর উপজেলার ভাটচান্দা গ্রামের মৃত তরব আলীর ছেলে মো. মিজান আলী (৫০), এলেঙ্গা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মো. সিদ্দিকুর রহমান (৪০), মুলীয়া গ্রামের মৃত বুজ্জত আলীর ছেলে মো. লুৎফর রহমান (৩৮)।

র‌্যাব কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়। পরে প্রচলিত আইনে মামলা দায়ের করে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular