টাঙ্গাইলে র‌্যাবের হাতে ৫৩ কেজি গাঁজাসহ একজন আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকা থেকে ৫৩ কেজি গাঁজাসহ সুজন (২৮) নামের একজনকে আটক করেছে র‌্যাব-১২। রবিবার বিকেলে র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঢাকা থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাগামী একটি পিকআপ আটক করে মাদক ব্যবসায়ী সুজন (২৮) কে আটক করা হয়। সুজন চট্টগ্রাম জেলার পূর্ব কুলগাঁও এলাকার ইসলাম কলোনীর মো. সহিদের ছেলে।

পরে তার দেওয়া তথ্য অনুয়ায়ী পিকআপে থাকা একটি আসবাবপত্রের মধ্য থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তার কাছে থাকা মোবাইল, নগদ টাকা ও মাদক দ্রব্য পরিবহন করায় পিকআপ জব্দ করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর