নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহ্ উদ্দিন সেনানিবাসে তিন দিনব্যাপী ১ম ফারিস কনষ্ট্রাকশন কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে।
শুক্রবার সমাপনী দিনের খেলায় প্রধান অতিথি ছিলেন— ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
এ সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
