রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলটাঙ্গাইলে শোক দিবসে নানা কর্মসূচি

টাঙ্গাইলে শোক দিবসে নানা কর্মসূচি

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত, প্রামাণ্য চিত্রপ্রদর্শনী, আলোচনাসভা, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচির অয়োজন করা হয়।

রোববার সকাল ৯টায় শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি জানান। এর পর পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে জেলা পুলিশ, জোয়াহেরুল ইসলাম এমপির নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, টাঙ্গাইল পৌরসভার পক্ষ থেকে মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি জাফর আহমেদ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular