টাঙ্গাইলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে উপবাস, পুজার্চ্চনা, আলোচনা সভা, শোভাযাত্রা ও ধর্মীয় ভাবগম্বীর্যের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে।

এ উৎসব উপলক্ষে রবিবার সকালে টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ী থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রাটি টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ী থেকে বের হয়ে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রীশ্রী কালীবাড়ী গিয়ে শেষ হয়।

শোভাযাত্রাটি উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনি), টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ীর সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র সাহা, সাধারন সম্পাদক শ্রী জীবন কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান (মামুন)। এছাড়া এসময় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।

এসময় শোভাযাত্রায় অতিথিবৃন্দ এবং হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।

শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে তিন দিনব্যাপী পুর্জাচ্চনা, আলোচনাসভা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে কৃষ্ণ ভক্তবৃন্দরা।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর