শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে স্কুলের ভেতরে কাঁচাবাজার নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইলে স্কুলের ভেতরে কাঁচাবাজার নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে কাঁচাবাজার নির্মাণ করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।শুক্রবার (২৩ জুন) বিকালে পৌর শহরের টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেন।

বক্তারা বলেন, স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি কুদরত ই এলাহী খান বিদ্যালয়ের ভেতরে পাইকারি কাঁচাবাজার নির্মাণের উদ্যোগ নিয়েছে। কুদরত ই এলাহী খানের স্বেচ্ছাচারী তার মাধ্যমে এখানে কোন দোকান হতে দেওয়া হবে না। সেক্ষেত্রে আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিব। এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

প্রতিবাদ মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট জিনিয়া বখশ্, মাহমুদা শেলী, মেহেনিগার হোসেন তন্ময়, মীর শেলী, রাবেয়া সুলতানা, অভিভাবকের পক্ষে শহীদুল ইসলাম, হোসনে আরা নাজমা, বর্তমান শিক্ষার্থী কানিজ ফাতেমা মীমসহ সচেতন নাগরিক ব্যক্তিরা বক্তব্য রাখেন। কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular