স্থানীয়রা জানান, নিহত জয় ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতুর দিকে য যাওয়ার সময় উপজেলার কষ্টাপাড়া মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী করতোয়া পরিবহনের বাসটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জয় নিহত হয়। এসময় আহত হয় তার সাথে থাকা দুই বন্ধু।
এছাড়া একই উপজেলার ফলদা ইউনিয়নের সানক বয়ড়া বাজারে সড়কের পাশে দাঁড়ানো গার্মেন্টসকর্মী রুবেলের উপর মাটি পরিবহন করা একটি হাইড্রোলিক ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোর্পদ করে। এরআগে রুবেল ঈদ উপলক্ষে যাওয়ার জন্য রাস্তার পাশে দাড়িয়ে ছিল।
এ বিষয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল জানান, পৃথক দুইটি ঘটনায় দুইজন নিহত হয়েছে। এছাড়া সানববয়ড়া এলাকায় দুর্ঘটনায় পর স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
