শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল-বাসাইল সড়কের পৌর শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে বাসাইল থানার ওসি আনিচুর রহমান বলেন, সকালে পৌর শহরের কলেজ পাড়া এলাকায় দ্রুতগামী একটি গাড়ি বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এক সপ্তাহ ধরে বাসাইল বাজারের বিভিন্ন জায়গায় তাকে দেখা যেতো। তবে পরিচয় পাওয়া যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular