বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে হত-দরিদ্রদের রমজানের শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দিলেন ছাত্রলীগ কর্মী

টাঙ্গাইলে হত-দরিদ্রদের রমজানের শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দিলেন ছাত্রলীগ কর্মী

নিজস্ব প্রতিনিধি : নভেল করোনাভাইরাসের কারণে থমকে গিয়েছে সারা বিশ্ব, বাদ যায়নি বাংলাদেশেও যার প্রভাবে দেশে চলছে অঘোষিত লকডাউন, আর সেই কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ, অসহায় ও অসচ্ছল ও কর্মহীন পরিবার গুলো। খেটে-খাওয়া, দিনমজুর, অসহায় ও অসচ্ছল মানুষদের মাঝে মাহে রমজান উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী এবং রমজানের শুভেচ্ছা পৌঁছে দিলেন জেলা ছাত্রলীগ কর্মী এ্যালেক্স।

শুক্রবার থেকে তাদের এই কর্মসূচী শুরু হয়। টাঙ্গাইল শহর ও শহরের বাইরে বিভিন্ন জায়গায় প্রায় অর্ধ শতাধিক মধ্যবিত্ত, খেটে-খাওয়া, অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে মুড়ি, ডাউল, তেল, পিয়াজ, খেজুর, চিনি সহ খাবার সামগ্রী হাতে তুলে দেন এই ছাত্রলীগ কর্মী।

এ বিষয়ে জেলা ছাত্রলীগ কর্মী এ্যালেক্স বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় ছাত্রলীগ এর নির্দেশনায় আমি নিজে আগ্রহী হয়ে ব্যাক্তিগত উদ্যোগে মধ্যবিত্ত, সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে আসছি । লক ডাউন এর পর থেকেই আমার এই উদ্যোগ চলমান রয়েছে ।

এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সবাইকে নিজ নিজ ঘরে থাকার আহবান করছি। এ কর্মসূচীর সময় উপস্থিত ছিলেন শুদ্ধ খান, আদিত্য সরকার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular