বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে হানিফ ও শ্যামলী পরিবহনের বাসকে জরিমানা

টাঙ্গাইলে হানিফ ও শ্যামলী পরিবহনের বাসকে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন ও রোড পারমিট না থাকায় হানিফ ও শ্যামলী পরিবহনের ৬ টি বাসকে ৭৮ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের জানান, জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নির্দেশক্রমে সড়ক পরিবহন আইন ২০১৮ উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন এবং রুট পারমিট না থাকার অপরাধে দোষী সাব্যস্ত করে হানিফ পরিবহনের ৩ টি বাসকে ৪৫ হাজার টাকা এবং শ্যামলী পরিবহনের ৩ টি বাসকে ৩৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৭২, ৭৫, ৭৬ ও ৭৭ ধারায় তাদের জরিমানা করা হয়। জনস্বার্থে ও সংশ্লিষ্ট সকলকে সচেতন করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular